সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত যথেষ্ঠ দূরে গড়িয়েছে, আর নয় : মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: / ৪৬৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টায় কূটনৈতিক সফরে থাকা জ্যেষ্ঠ মার্কিন দূত আমোস হোচস্টেইন বৈরুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ব্লু লাইন বরাবর সংঘাত দীর্ঘদিন ধরে চলছে। নিরীহ মানুষ মারা যাচ্ছে, সম্পত্তির ক্ষতি হচ্ছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে এবং লেবাননের অর্থনীতির পতন অব্যাহত রয়েছে। সঙ্গত কারণ ছাড়াই ভুগছে দেশটি (লেবানন)। সবার স্বার্থে এটি দ্রুত ও কূটনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা আমোস হোচস্টেইন। সোমবার তিনি ইসরায়েলে সফরে যান। হোয়াইট হাউস বলছে, ইসরায়েল ও লেবাননের মধ্যকার ব্লু লাইন বরাবর উত্তেজনা যাতে আরও বৃদ্ধি না পায়, তার জন্য তিনি ইসরায়েল সফরে গেছেন।

আল জাজিরার খবর অনুসারে, গত ৭২ ঘণ্টায় পরিস্থিতি অনেকটাই শান্ত। কিন্তু তার আগে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ ছিল।

ইসরায়েলে অক্টোবর থেকে হিজবুল্লাহ ইস্যু একটি খুব জীবন্ত রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে লেবানন সীমান্ত এলাকা থেকে ২৮টি শহর ও গ্রামের প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। কিন্তু সীমান্ত এলাকার ইসরায়েলিরা তাদের নিজ অঞ্চলে ফিরতে চায়। ইসরায়েল সরকারও চায়, তারা ঘরে ফিরে যাক। আগামী ১ সেপ্টেম্বর দেশটিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে আদর্শভাবে তারা সেখানে ফিরতে চায়।

ইসরায়েল বলেছে, তারা হিজবুল্লাহর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু হিজবুল্লাহ বলেছে, তারা কেবল তখনই আলোচনায় বসবে এবং কথা বলবে যখন গাজায় যুদ্ধবিরতি হবে। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির সম্ভাবনা এই মুহূর্ত পর্যন্ত ক্ষীণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর