সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

জামিন নিয়ে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

রিপোর্টারের নাম / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানে কৃষক আবু বক্কারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই হাতের আঙ্গুল থেতলিয়ে ও রামদা দিয়ে মাথায় কুপিয়ে আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়। এ মামলার ৯জন আসামীর মধ্যে একজন জেলহাজতে রয়েছে। বাকী ৮জন জামিনে মুক্ত হয়ে বাদীকে মামলা তুলে নিতে হত্যাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে। এ ঘটনায় বাদীর পরিবার নিরাপত্তার স্বার্থে পুনরায় থানায় জিডি করেছেন।
মামলা ও জিডি সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে গত ৩১ মে ঘোরজান সমিলে কাজ করার সময় চরাঞ্চলের কুখ্যাত ডাকাত নুরন্নবী ও তার স্বজনরা রামদা, রড ও হাতুড়ি নিয়ে বালিয়াকান্দি গ্রামের কৃষক আবু বক্কারের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা হাতুড়ি ও রড দিয়ে আবু বক্কারের দুই হাতের দুটি আঙ্গুল থেতলিয়ে দেয়। রামদা দিয়ে কুপিয়ে মাথা রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আবু বক্কারের ভাই বাবলু সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করে। পরে আদালতে মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার জন্য চৌহালী থানাকে নির্দেশ দেয়। ১১জুন চৌহালী থানা মামলা রেকর্ড করেন। এ অবস্থায় গত বুধবার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত কুখ্যাত ডাকাত নুরুন্নবীকে জেল হাজতে প্রেরন করেন এবং বাকীদের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই আসামী দেলবার, হামেদ, সাহেব আলী, আলী জিন্দার, রাসেল, আবু সুফিয়ান ও আলম বেপারী ও জয়নব খাতুন বাদী বাবলুসহ তার স্বজনদের মামলা তুলতে নানা ধরনের হুমকি প্রদান করছেন। এমনকি মামলা না তুললে হত্যা করা হবে ভয়ভীতি প্রদান করছেন। এ অবস্থায় বাদী তার ও তার পরিবারের স্বজনদের নিরাপত্তার জন্য থানায় মঙ্গলবার বিকেলে জিডি দায়ের করেছেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, আবু বক্কারকে মারপিট করায় মামলা হয়েছে। মামলাটির তদন্তে সত্যতা পাওয়া গেছে। আসামীরা জামিন পেয়ে বাদীসহ তাদের স্বজনদের হুত্যাসহ নানা হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্তপুর্বক আদালতে প্রসিকিউশন দেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর