বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

বাংলালিংক-এর সুপারঅ্যাপ এখন দেশের এক নম্বর লাইফস্টাইল অ্যাপ

নিজস্ব প্রতিনিধি: / ৩৩০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪

বাংলালিংক-এর মাইবিএল সুপারঅ্যাপ ৪.৫-স্টার রেটিং নিয়ে গুগল প্লে স্টোরে লাইফস্টাইল বিভাগে এখন দেশের এক নম্বর অ্যাপ। এটি দেশের একমাত্র টেলকো সুপার অ্যাপ হিসেবেও পরিচিত। এই সাফল্যের পেছনে রয়েছে মাইবিএল অ্যাপের সিক্স-সি সুপার অ্যাপ কৌশল, যেটি তৈরি করা হয়েছে বাংলাদেশের গ্রাহকদের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা মেটানোর লক্ষ্যে। কানেক্ট, কন্টেন্ট, কেয়ার, কমার্স, কোর্স ও কমিউনিটি সমন্বিত সিক্স-সি কৌশল গ্রহণের মাধ্যমে মাইবিএল সুপারঅ্যাপ সকল গ্রাহকদের ডিজিটাল জীবনযাপনের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, যা মাইবিএল সুপারঅ্যাপকে দেশের প্রধান লাইফস্টাইল অ্যাপে পরিণত করেছে। বিনোদন, সঙ্গীত, গেমিং, শিক্ষা, টিকিট বুকিং এবং নির্বিঘ্ন ইউটিলিটি বিল পেমেন্টসহ বিস্তৃত ডিজিটাল সেবা প্রদান করে থাকে মাইবিএল। সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের বৈচিত্র্যপূর্ণ ডিজিটাল চাহিদা পূরণ ও গ্রাহকদের জীবনযাপনকে আরও সহজ করছে মাইবিএল। সর্বোপরি উদ্ভাবনী ডিজিটাল সেবা ও নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে দেশের ডিজিটালাইজেশনে নেতৃত্ব দিয়ে চলেছে বাংলালিংক-এর এই সুপার অ্যাপ।  এই বছরের মার্চ পর্যন্ত এক বছরে মাইবিএল সুপারঅ্যাপ ২৯.৫% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময়ের মধ্যে, মোট ২.৭ মিলিয়ন মাইবিএল ব্যবহারকারী অ্যাপটির সংগ্রহে থাকা এক লক্ষেরও অধিক বাংলা গান উপভোগ করেছেন, ১.৪ মিলিয়ন ব্যবহারকারী ই-স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন এবং এক মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী অনলাইন কোর্সে অংশ নিয়েছেন।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “বাংলালিংকে, সকল উদ্ভাবনী ডিজিটাল সেবার উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় গ্রাহকদের। গুগল প্লে স্টোর-এ মাইবিএল সুপারঅ্যাপ-এর ৪.৫-স্টার রেটিং অর্জন গ্রাহকদের জন্য বিনোদন থেকে শুরু করে শিক্ষা, ডাক্তারের পরামর্শ ও বিল পেমেন্টেসহ সর্বোত্তম ডিজিটাল সেবাগুলো প্রদানে আমাদের একনিষ্ঠ প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। আমরা গ্রাহকদের দৈনন্দিন জীবনের বৈচিত্রময় চাহিদাগুলো পূরণ করা লক্ষ্যে প্রতিনিয়ত অ্যাপটিকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রেটিং অর্জন ও বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলালিংক টিম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর