মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

একশ চল্লিশ জাতের আম নিয়ে নওগাঁয় তিনদিন ব্যাপী আম মেলা শুরু

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: / ৩৩৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪

নওগাঁয় একশ চল্লিশ জাতের আম নিয়ে তিনদিন ব্যাপী আম মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা।

নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ.কে.এম মনজুরে মাওলা, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও আম চাষী সোহেল রানা বক্তব্য রাখেন। আলোচনা সভায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী মেলায় ২০ টি স্টল অংশ নিয়েছে। মেলায় আম্রুপালি, ল্যাংড়া, নাকফজলি, মিয়াজাকি, কিউজাই, ব্যানানা ম্যাংগো, চৌষা, থ্রি টেস্ট, আশি^না, মল্লিকা ও গৌড়মতিসহ প্রায় ১৪০ জাতের আম প্রদর্শিত হয়েছে। মেলার মাঝখানে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারের আদলে বিভিন্ন আম দিয়ে সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তারা আম থেকে বিভিন্ন জ্যাম ও জেলি তৈরি করেও প্রদর্শণ করেছেন। হস্তশিল্পও পিঠা-পুলির স্টলও রয়েছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, উত্তম কৃষি পরিচর্চার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করা হবে। পাশাপাশি আগামীতে রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা যায় সেই উদ্যেশকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় একশ চল্লিশ জাতের দেশি-বিদেশী আমের প্রদর্শনী দেয়া হয়েছে। কৃষক এই জাতগুলো দেখে উদ্বৃদ্ধ হবে। যেন কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই লাভবান হতে পারে। আম উৎপাদনে বিভিন্ন কলাকৌশল-আধুনিক প্রযুক্তি এবং আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর