শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

ভারতের চন্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে সিরাজগঞ্জের রকিবুল

নিজস্ব প্রতিবেদক / ৪৩২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪


ভারতের চন্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গার কৃতি সন্তান রকিবুল হাসান মুন্না। চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের বিএসসি এ্যানিমেশন ভিএফএক্স এন্ড গেমিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ইন্টারন্যাশনাল স্নাতক অনুষ্টানে বিশ্ববিদ্যালয়ের ভিসি আরএস বাওয়া ও সুদানের ভারতের রাষ্ট্রদূত বিএস মুবারকের হাত থেকে সনদ সংগ্রহ করেন।

রবিকুল হাসান মুন্না সিরাজগঞ্জের সলঙ্গার মধ্যপাড়া ভরমোহনীর মৃত ডা: আব্দুস সাত্তারের ছেলে ও দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রকাশ ও মোহনা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানার ছোট ভাই।

রকিবুল হাসান মুন্না জানিয়েছেন এই সাফল্যের পথ পাড়ি দেওয়ার কথা। বলেছেন, বাবা মারা যাবার পরেও জীবনের বাঁকে বাঁকে সংগ্রাম করতে হয়েছে তাকে। তবে থেমে যাননি। মা ও বড় ভাইদের অনুপ্রেরনায় নিজের প্রচেষ্টায় স্নাতক শেষ করেছেন। এখন বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চান তিনি।

তিনি সিরাজগঞ্জের সলঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনি,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও মোহাম্মাদপুর গ্রাফিক আর্টস ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন থেকে ডিপ্লোমা পাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর