শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

কারফিউ শিথিলে প্রাণ ফিরেছে রংপুরে

অনলাইন ডেস্ক: / ২৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে রংপুর। দুপুরে নগরীর প্রধান সড়কে যানজট ছিল চোখে পড়ার মত। অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল সন্তোষজনক। দূরপল্লা এবং আন্তঃনগর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসছে। রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকেই নগরীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। দুপুরে নগরীর প্রেসক্লাব এলাকা থেকে টাউন হল এলাকা পর্যন্ত রিকশা এবং অটো রিকশার দাপটে যানজট শুরু হয়। এই অবস্থা চলে বিকেল পর্যন্ত। সিটি বাজারে মানুষের সমাগম ছিল ছোখে পড়ার মত। মানুষজন তাদের পণ্য কেনার জন্য রীতিমত ভিড় জমায় দোকানগুলোতে। কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে।
বাসস্টান্ডে কথা হয় ঠাকুরগাওয়ের আব্দুস ছালামের সাথে। তিনি জানান, বিশেষ প্রয়োজনে রংপুরে এসে আটকে পড়েছিলেন। এক আত্মীয়র বাসায় ছিলেন। বাস চালু হওয়ায় নিজ গন্তব্যে যেতে পেরে তিনি আনন্দিত। কোচ স্ট্যান্ডে ঢাকার কাপড় ব্যবসায়ী আক্কাছ আলী জানান, ব্যবসার কারণে রংপুরে এসে আটকা পড়েছিলেন। বাস চালু হওয়ার সাথে সাথে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

রংপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদ আফতাবুজ্জামান লিপ্পন বলেন, সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দূরপাল্লা এবং আন্তঃজেলা বাস চলাচল চালু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর