সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মুহাম্মদ (সা.) সম্পর্কে ৭ তথ্য

তাড়াশ টাইমস / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পূর্ণাঙ্গ জীবনালেখ্য অধ্যয়ন করে কূল-কিনারা পাওয়া সম্ভব নয়। তিনি আল্লাহর মনোনীত শেষ নবী ও রাসুল।
তার স্বর্ণোজ্জ্বল ও ধ্রুপদী জীবন-অধ্যায় সম্পর্কে ধারণা থাকা একজন মুসলমানের জন্য খুবই জরুরি। সিরাতের গ্রন্থগুলোতে তার জীবন সম্পর্কিত প্রচুর তথ্য-উপাত্ত রয়েছে।

রাসুল (সা.) সম্পর্কে সাতটি সংক্ষিপ্ত তথ্য জানা যাক।
১. রাসুল (সা.)-এর প্রিয় রং ছিল সবুজ।
২. তিনি মধু পছন্দ করতেন।
৩. মধুমিশ্রিত ঠান্ডা পানীয় তার প্রিয় ছিল।
৪. তার কণ্ঠস্বর এতোই জোরালো ছিল যে, বিদায় হজের ভাষণে তিনি লক্ষাধিক সাহাবির সামনে কোনো প্রকার সহযোগিতা ছাড়া জীবনের শেষ ভাষণ দেন।
৫. কারো কথার মাঝখানে তিনি কখনোই কথা বলতেন না। বরং বক্তার কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন।
৬. ঘুমানোর সময় তিনি ডান কাত হয়ে ডান হাত গালের নিচে দিয়ে শুতেন।
৭. রাতে ঘুমানোর আগে দাঁত মাজা বা মেসওয়াক করা ছিল তার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস।
তথ্যসূত্র শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভি রচিত ‘আল-শামায়েল আল মুহাম্মদিয়্যা’ (২য় সংস্করণ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর