মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

রূপালী পর্দায় ফিরছেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক / ২৪১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

চলতি বছর মে মাসে মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। মাতৃত্বজনিত কারণে এক বছর বিরতির পর স্বামী আদিত্য ধরের নতুন সিনেমা দিয়ে আবারও রূপালী পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

তার স্বামী বলিউড পরিচালক-প্রযোজক আদিত্য ধর সম্প্রতি তার নতুন ছবি ‌‘ধুরন্দর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন ইয়ামি। পরিচালক জানিয়েছেন সিনেমাটিতে আরও অভিনয় করবেন বলিউডের শক্তিশালী পাঁচ অভিনেতা রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্না।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ধুরন্দর’ সিনেমায় একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। তার সহযোগী হিসেবে থাকবেন ইয়ামি। পাকিস্তানে একটি গোপন অভিযানে তারা অংশ নেবে। আর সেখানেই খলনায়ক রূপে দেখা মিলবে সঞ্জয় দত্তের। আসছে সেপ্টেম্বরের শুরুতেই সিনেমাটির দৃশ্য ধারণ হওয়ার কথা রয়েছে। ভারত, পাকিস্তান ছাড়াও একাধিক দেশে শুটিং চলবে বলে পরিচালক জানিয়েছেন। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।

২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি গৌতম। এই সিনেমায় আয়ুষ্মান খোরানার বিপরীতে দেখা গিয়েছিল তাকে। মুক্তির পরে দর্শক ও সমালোচকদের প্রশংসাও অর্জন করেছিল ওই ছবি। বক্স অফিসে ব্যবসার নিরিখেও ভালো ফল করেছিল সুজিত সরকার পরিচালিত ছবিটি। তারপর গত ১১ বছরে একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন ইয়ামি। ‘বদলাপুর’, ‘বালা’, ‘কাবিল’, ‘সরকার ৩’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর