রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

খোলাবাজারে আরো বাড়লো ডলারের দর

অনলাইন ডেস্ক: / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

বেশ কয়েকদিনের ব্যবধানে খোলাবাজারে আরো বেড়েছে ডলারের দাম। মূলত বৈদেশিক মুদ্রা মার্কিন ডলারে অন্যতম প্রধান জোগান দেয় প্রবাসী আয়। সেই আয় সর্বশেষ ১৫ দিনের তুলনায় অর্ধেকে নেমে আসায় এমন দাম বেড়েছে বলে জানিয়েছে একাধিক মানিচেঞ্জ হাউজ। খোলাবাজারে আজ ডলারের দাম ১২৪ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর মতিঝিল দিলকুশা ও পুরানা পল্টনের বি‌ভিন্ন মা‌নিচেঞ্জার হাউজে খোঁজ নি‌য়ে এমন তথ্য জানা গে‌ছে। মানিচেঞ্জ হাউজগুলো থেকে জানা যায়, ডলারের জোগান নেই। কিন্তু এখন গ্রাহকের সংখ্যা বেড়ে গেছে। আর সেই কারণে ডলারের দাম বেড়েছে। প্রবাসী আয় না আসার কারণে এমনটা হচ্ছে।
প্রবাসীয় আয় সংগ্রহকারী একাধিক ব্যাংকের সূত্রগুলো বলছে, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত-সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের কারণে চলতি মাসের জুলাইয়ে রেমিট্যান্স কমে যায়।

চলতি মাসের শুরুতে শিক্ষার্থীদের কোটা আন্দোলন উত্তপ্ত হওয়ার আগে পর্যন্ত ডলারের দামে ১২০ টাকা মধ্যে ঘুরপাক খায়। তখনও বাংলাদেশ ব্যাংকের ডলার দাম ছিল ১১৭ টাকা ৫০ পয়সা। কোটাবিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ের পৌঁছানোর পর চলতি সপ্তাহের শুরুতে ১২১ এর মধ্যে ছিল। কিন্তু আজ ডলারের সেই দাম উঠে ১২৪ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর