রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

পাবনায় সাবেক ছাত্রদল নেতা সুইটের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

পাবনা প্রতিনিধি: / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪



পাবনার পৌরসভার দক্ষিণ রাঘবপুরে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের বিরুদ্ধে ব্যবসায়ীর জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী রইস উদ্দিন জানান, পৌরসভার অর্ন্তগত দক্ষিণ রাঘবপুর মৌজার (মহিষের ডিপু মোড়ের ঢাকা রোডের পাশে) বায়নাকৃত রেজিস্ট্রার দলিল মূলে সোয়া তিন কাঠা জমি রয়েছে। উক্ত জমির মালিকানা দাবী করে মৃত হবিবর রহমানের ছেলে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি তসলিম হাসান খান সুইট আমাদের সাথে বিবাদ সৃষ্টি করলে তাকে বিবাদি করে আমরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। যার নং-৫০০/২০২০ (অপর প্রকার)। ১২/০১/২০২১ ইং তারিখে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনানী শেষে উক্ত জমির উপর নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) জারি করেন। যা অদ্যবদি বলবদ রয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধিন রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে গত ০৬/০৮/২০২৪ ইং তারিখে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে একদল দুর্বৃত্তকে সাথে নিয়ে বিবাদি তসলিম হাসান খান সুইট উক্ত জমি জবর দখল করে নির্মান কাজ করছেন।

আমি প্রতিবাদ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকী দেয়া হয়। আমি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে বিচারাধিন জমির উপর নির্মান কাজ বন্ধ এবং উক্ত জমির উপর নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) জারির আদেশ বাস্তবায়নে সংবাদ প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা চান। এ বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে পাবনা সদও থানার কার্যক্রম নিষ্কিয় থাকায় আইনী সহযোগীতা স্থবির রয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর সাথে যোগাযোগের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর