শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

কাজিপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুরে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসাবে উপজেলা বিএনপি’র উদ্যোগে ১৪ আগস্ট দুপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন‌ কাজিপুর উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজা।তিনি বলেন. “২০২৪ সালে আমরা ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় দ্বিতীয়বার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছি। আমাদের বিশ্বাস সকল জনগণকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো।

সকল হিংসা. বিদ্বেষ. জুলুম. নির্যাতন ও নিপিড়নের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে। সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক) এলাকা শান্তির জনপদে পরিণত হবে।এসময় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ওয়াহীদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন স্বপন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, সদস্য সচিব মজিবর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন. আজকে বাংলাদেশের রন্দ্রে-রন্দ্রে দুর্নীতি, দুঃশাসন ঢুকে গেছে। আমরা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো। দুর্বৃত্তদের বিরুদ্ধে বিএনপি অবস্থান করছে। আমাদের হিন্দু ভাইয়েরাসহ অন্যান্য ধর্মালম্বী যারা রয়েছে। তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে কাজিপুর উপজেলা বিএনপি তাদেরকে নিরাপত্তা প্রদান করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর