শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীব-কে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে ‘‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’’ স্বেচ্ছায় সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন স্বপ্ন পূরনের প্রত্যয়ে আমরা সংগঠনের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল। শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার গরু ও চোরাচালান পণ্য জব্দ। কুমিল্লা-৯ জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির ঐতিহাসিক গণমিছিল ও পথসভা গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে ঐক্যবদ্ধ তৃণমূল। ভৈরবের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এডভোকেট ফজলুর রহমান। “লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদারসসঙ্গে অনুষ্ঠিত। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ নিউইয়কে তরুন জারিফ এবং জেএসএফ-বাংলাদেশের যোগদান। এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে গাছায় বিএনপির বিশাল নির্বাচনী শোডাউন। সরিষাবাড়ীতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের পরকীয়া ও গোপন বিয়ে, ফুঁস উঠেছে জনতা।

শাহজাদপুরে শেখ হাসিনার খালাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো ভাই ও সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র মনির আক্তার খান তরু লোদীর বিরুদ্ধে চাঁদা দাবী, ছিনতাই, মারধর, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় তরু লোদীর ছেলে সীমান্ত লোদীসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরো ৪০জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং ১০/১৫জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। শাহজাদপুর পৌরসভার গত নির্বাচনে বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থী মাহমুদুল হাসান সজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবি এ্যাড: আব্দুল আজিজ আনছার জানান, গত রবিবার আদালতে অভিযোগটি দাখিল করা হয়েছিল। মঙ্গলবার শুনানী শেষে শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, শাহজাদপুর পৌরসভার ২০০০সালের নির্বাচনে তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনের শুরুতেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিতে থাকেন এবং তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর ও ক্ষতি করার অপেক্ষায় ছিলেন তরু লোদী। এ অবস্থায় ২০০০ সালের ১৪ ডিসেম্বর রুপপুর নতুনপাড়া এলাকায় নির্বাচনী প্রচারনা চলাকালে বাদী ও তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলা করা হয়। হামলার সময় কয়েকটি মটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে মনিরামপুরের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে বাদীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আবারও চাপ দেওয়া হয়। তাতে রাজী না হওয়ায় বাদীর বসত ঘরের আলমিরা থেকে নগদ ২০ লাখ টাকা ও বেশকিছু স্বর্নাংলকার লুট এবং বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। এছাড়াও ২৮ ডিসেম্বর নির্বাচনের দিন মনির আক্তার খান তরু লোদী প্রভাব খাটিয়ে বাদীকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। এছাড়াও তিনি নিজেকে তৎকালীণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো ভাই পরিচয় দিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও জাল ভোট প্রদানের মাধ্যমে অবৈধভাবে নির্বাচনে বিজয়ী হন। এরপর বাদীর কর্মী-সমর্থকদের বেশকিছু বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। নির্বাচিত হওয়ার পর থেকেই আসামীদের প্রভাবের কারনে বাদী ও সাক্ষীরা এলাকা ছেড়ে পলাতক থাকায় এতোদিন মামলা দায়ের করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী মাহমুদুল হাসান সজল বুধবার দুপুরে জানান, মামলার প্রধান আসামী সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন খালাতো ভাই। এতোদিন তার বিরুদ্ধে মামলা করার মত কোন পরিবেশ ছিল না। যে কারনে দেরিতে মামলা করতে হয়েছে।

এ প্রসঙ্গে শাহজাদপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারনে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগে হয়রানী করার জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর