সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

যমুনা নদী তীর সংরক্ষন বাঁধ নির্মানে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪


সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনা নদীর তীর সংরক্ষন প্রকল্পে দফায় দফায় কাজ বন্ধ ও সময়ক্ষেপনসহ অনিয়ম-দুর্নীতির প্রতবাদে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ছাত্র-জনতা হাট পাঁচিল এলাকায় যমুনা নদীর তীরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। শাহজাদপুর উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানার সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাজী শহিদুল ইসলাম উকিল, ছাত্র ঐক্য পরিষদের তামজিদ হোসেন শিক্ষার্থী সৌহার্দ্য, সমাজসেবক আল মামুন, সাদ্দাম হোসেন ও এরশাদ আলী শেখ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার নদী তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে সাড়ে ৬শ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বরাদ্দ দেয়া হয়। কিন্তু নদীর রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতির কারনে দফায় দফায় কাজ বন্ধ, সময়ক্ষেপন ও ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও লুটপাট হচ্ছে। একারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় এসব এলাকার বসতভিটা ও ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রকল্পের অর্থ লুটপাটের সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনপুর্বক এলাকা রক্ষায় পুনরায় কাজ শুরু করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর