মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

আট দফা দাবি নিয়ে নাটোর বিআরটিএ কার্যালয়ে শিক্ষার্থীরা

নাটোর প্রতিনিধি / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪



দালাল ও ঘুষ প্রথা বাদসহ আট দফা দাবি নিয়ে নাটোর লং-মার্চ টু বাংলাদেশ রোডস্ ট্রান্সর্পোট অথরিটিতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পাঁচটি দাবি মেনে নিয়ে বাকি তিনটি উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সহকারী পরিচালক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাটোর বিআরটিএ কার্যালয়ে সহকারী পরিচালকের সাথে দেখা করে আট দফা দাবি নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান, আটটি দাবি নিয়ে ছাত্র সমাজ বিআরটিএ কার্যালয়ে আসেন। সহকারী পরিচালকের সাথে আলোচনায় বসলে তিনি পাঁচটি দাবি মেনে নেয়। বাকি তিনটি দাবি সাত কর্ম দিবসের সময় নিয়েছেন।

নাটোর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, ছাত্ররা আটটি দাবি নিয়ে কার্যালয়ে আসেন। তাদের সাথে আলোচনা শেষে দাবি মেনে নেয়া হয়েছে। বাকি তিনটি দাবি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

দাবি গুলোর মধ্যে, দালাল প্রথা বাদ দিতে হবে। ঘুষ না নিয়ে কাজ করতে হবে। লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র অফিস থেকে প্রদান করবে। অফিস কর্মকর্তা ও লাইসেন্স সংক্রান্ত কাজ ব্যতীত বাহিরে কেউ অফিসে আসতে পারবে না। দূর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনের আওতায় আনা নিশ্চিত করতে হবে এবং তা ৭ দিনের মধ্যেই করতে হবে, দাবি গুলো মেনে নেয়া হয়।

আর বাকি তিনটি দাবি হলো, যে কোনো শো-রুম থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি বিক্রয় হবে না, তা নিশ্চিত করতে হবে। নাটোর প্রশাসন ভবন থেকে আলাদা জায়গায় নতুন অফিস নিশ্চিত করতে হবে। রেজিষ্ট্রেশনের পর নম্বর আসার ৭ দিনের মধ্যে ডিজিটাল নম্বর প্লেট গ্রাহক অবদি পৌছাতে হবে। এই দাবি গুলো আগামি সাত কর্মদিবসের মধ্যে মেনে নেয়ার আশ্বাস দেন সহকারী পরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর