সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

দালাই লামার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক, চরম উদ্বেগে চীন

রিপোর্টারের নাম / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বুধবার নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে মার্কিন কর্মকর্তারা তিব্বতে মানবাধিকার নিশ্চিতের জন্য আমেরিকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

৮৯ বছর বয়সী দালাই লামার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের এই বৈঠক চীন আরও ক্ষুব্ধ করবে বলে মনে করা হচ্ছে। চীন তাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী নেতা বলে মনে করে এবং তার সঙ্গে যেকোনও দেশের কর্মকর্তাদের যোগাযোগের বিরোধিতা করে থাকে।

তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে ভারতে পাড়ি জমান দালাই লামা। গত জুনে হাঁটুর চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে যান। ২০১৭ সালের পর এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, দালাই লামার সঙ্গে দেখা করতে নিউইয়র্কে গেছেন মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ও তিব্বতবিষয়ক বিশেষ সমন্বয়ক আজরা জেয়া। হোয়াইট হাউসের মানবাধিকারবিষয়ক পরিচালক কেলি রাজুকও তার সঙ্গে যোগ দেন।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে দালাই লামার সুস্বাস্থ্য কামনা করেছেন আজরা জেয়া। তিব্বতে মানবাধিকার নিশ্চিত করা এবং তাদের নিজস্ব ঐতিহাসিক, ভাষাগত, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টাকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় মার্কিন তৎপরতার ব্যাপারে আলোচনা করেছেন আজরা জেয়া। চীন ও দালাই লামার মধ্যে নতুন করে সংলাপ শুরু করার ব্যাপারে সমর্থন দিয়েছেন তিনি।

এদিকে, ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিয়ু বলেছেন, দালাই লামার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক নিয়ে ‘চরম উদ্বিগ্ন চীন’। তিনি দালাই লামার সঙ্গে কোনও যোগাযোগ না রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর