শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

গাজায় ইসরায়েলের আরও ৩ সেনা নিহত, আহত ১২

অনলাইন ডেস্ক: / ২৬০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

গাজার প্রতিরোধ যোদ্ধাদের নতুন প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী একে “প্রধান নিরাপত্তা ঘটনা” হিসাবে বর্ণনা করে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, প্রচণ্ড লড়াইয়ের মধ্যে পূর্ব গাজা শহরের আল-জেইতুন এলাকায় অভিযান চালানো হয়েছিল।
প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের যোদ্ধারা জেইতুন এলাকার আশেপাশের দক্ষিণে অনুপ্রবেশকারী শত্রু বাহিনীর সাথে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

এর আগে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, পাঁচটি ইসরায়েলি হেলিকপ্টার হতাহতদের বহন করে হাসপাতালে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১০ থেকে ১৫ জন ইসরায়েলি সেনাকে স্থানান্তর করা হয়েছে। যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত। ট্যাঙ্ক-বিরোধী শেল দিয়ে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার গাজা অভিযানে তাদের মৃতের সংখ্যা হালনাগাদ করেছে। বলেছে, এ পর্যন্ত ৬৯৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ৬৪৫ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর