মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

সিরাজগঞ্জে ৩টি হত্যা মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪


গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে সিরাজগঞ্জ শহরে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মী হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে শহরের কোবদাসপাড়া মহল্লার হান্নান শেখ (৪৩), একডালা গ্রামের আলী হোসেন (৪৩), সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের ফরিদ মোল্লা (৫৫), সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের জুয়েল (৪২), খাস বড়শিমুল গ্রামের আবু কালাম (৩৯), একই গ্রামের ইকবাল হোসেন আকন্দ (৪৫), কদমপাল গ্রামের হায়দার আলী (৫৩) ও শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামের ফারুক আকন্দ (৪৭) কে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামের মাজেদ খান (৪৫), খামারপাইকোশা গ্রামের আনোয়ার হোসেন (৪৪), ছোনগাছা ইউনিয়নের আমিনপুর গ্রামের শরিফ হোসেন (৫৪) ও ছোনগাছা গ্রামের আবু হানিফকে (৫২) গ্রেপ্তারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। আজ (২৬ আগষ্ট) দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন করিব জানান, গ্রেপ্তাররা কেউ হত্যা মামলার এজাহারভুক্ত এবং কেউ কেউ সন্দেহভাজন আসামী। ৩টি হত্যা মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে শহর যুবদলের যুগ্ন আহবায়ক ও মাছুমপুর মহল্লার সোহানুর রহমান রঞ্জুু, গয়লা গ্রামের যুবদলকর্মী আব্দুল লতিফ এবং একই মহল্লার বাসিন্দা ও জেলা ছাত্রদলের সদস্য সুমন শেখ হত্যাকান্ডের ঘটনায় স্বজনরা আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করেন। তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখ এবং ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর