শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

ইরানে যুবককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক: / ২২২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ইরানে দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সেমনান প্রদেশের শাহরুদ শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, ‘আজ সকালে শাহরুদ শহরে এক আইনজীবীর হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, অভিযুক্ত ব্যক্তি ২০ বছর বয়সী যুবক। তিনি স্বীকার করেছেন, একটি গ্যাংয়ের নির্দেশে আইনজীবীকে হত্যার জন্য তাকে নিয়োগ করা হয়েছিল। তবে ঘটনার আরও বিশদ বিবরণ দেয়া হয়নি।

এই মৃত্যুদণ্ড ইসলামি শরিয়া আইনের ‘প্রতিশোধ’ (কিসাস) বিধানের আওতায় কার্যকর করা হয়েছে। আইন অনুসারে, অপরাধীর মৃত্যুদণ্ডের মাধ্যমে ভুক্তভোগীর পরিবার প্রতিশোধের সুযোগ পায়।

ইরানে প্রকাশ্য মৃত্যুদণ্ডের ঘটনা খুবই বিরল। সাধারণত মৃত্যুদণ্ডের ঘটনা কারাগারের ভেতরেই কার্যকর করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আমনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইরান প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের মধ্যে অন্যতম। কেবলমাত্র চীনের পরেই তাদের অবস্থান। এর আগে গত বুধবার কেন্দ্রীয় ইরানে একজন জ্যোতিষীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর