রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

২০ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪



নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার তৈরির কারখানার আগুন ২০ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোববার গাজীকে নারায়ণগঞ্জের আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করার পর রূপগঞ্জের রূপসী এলাকায় শত শত মানুষ কারখানার ভেতরে প্রবেশ করে মেশিনপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে ভবনের নিচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে আগুন ছয় তলা পর্যন্ত ছড়িয়ে যায়। এতে ভেতরে আটকে পড়া অনেকেই আর বের হতে পারেননি। তবে কারখানার ভেতরে ৪০০ থেকে ৫০০ মানুষ আটকা পড়ে থাকতে পারে। তারা জীবিত আছেন কিনা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

তবে এখন পর্যন্ত নিখোঁজ থাকা ১৬০ জনকে উদ্ধারের জন্য তালিকা করেছেন তাদের পরিবার।
বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছেন, ভবনটির ভেতরে প্লাস্টিক, রাবার ও কেমিক্যালসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগছে। ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষক) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট কাজ করে।

তিনি বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছি। আমরা ভবনের ভেতর থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি। তবে কি পরিমাণ মানুষ আটকা আছে সেটি এখন বলা সম্ভব হচ্ছে না।

এর আগে, রোববার রাত সাড়ে ১০টায় রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানার ছয় তলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। এরপর থেকে শত শত মানুষ এসে সেখানে জড়ো হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে রাজধানীর সিদ্দিকবাজার থেকে টিটিএল মেশিন দিয়ে ওপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর