মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

রাশিয়ার অভ্যন্তরে অভিযান, ৫৯৪ রুশ সৈন্য আটকের দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক: / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

রাশিয়ার অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫৯৪ রুশ সৈন্য আটকের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেকসান্দর সিরস্কি এই দাবি করেছেন।

তিনি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন সপ্তাহ ধরে সামরিক অভিযান চালিয়ে ৫৯৪ রুশ সেনাকে আটক ও ১০০টি বসতি দখল করেছে ইউক্রেনীয় বাহিনী।

সিরস্কি বলেন, সীমান্ত অঞ্চলে নতুন করে ৩০ হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে জানান তিনি।

কিয়েভে এক সম্মেলনে সিরস্কি স্বীকার করেছেন, কুরস্ক অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হলো ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনাদলগুলোকে সরানো।

সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তারা এখন পোকরোভস্ক থেকে প্রায় সাত মাইল (১১ কিলোমিটার) দূরে অবস্থান করছে। ইউক্রেনের সেনাবাহিনী ও পরিবহন খাতের জন্য পোকরোভস্ককে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। রুশ বাহিনী এখন পোকরোভস্ক থেকে কুরাখোভ শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

সিরস্কি বলেন, ইউক্রেনের দখল করা দক্ষিণাঞ্চল থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে সেনা প্রত্যাহারের চেষ্টা করছে রাশিয়া। তবে পোকরোভস্কে তারা তাদের তৎপরতা বাড়াচ্ছে।

সিরস্কির অভিযোগ, রাশিয়া সরবরাহ লাইনগুলোতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর