সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

অক্টোবরে ক্রিকেটে ফিরছেন তামিম, জানালেন ভিডিও বার্তায়

অনলাইন ডেস্ক: / ২১৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে আছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, লাল-সবুজের জার্সিতে ফিরতে পারেন টাইগার এই ওপেনার। সেই গুঞ্জন নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।

তবে জাতীয় দলে ফেরাটা আপাতত নিশ্চিত না হলেও ক্রিকেটে ঠিকই ফিরছেন তামিম। আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে।
আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে ৬০ বল অর্থাৎ দশ ওভারের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ৬ দল। সেখানে খেলতে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন তামিম। টুর্নামেন্টটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তামিমের একটি ভিডিও বার্তাও দেওয়া হয়েছে।

এতে তামিম জানান, আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সাথে দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে। টুর্নামেন্টটির অংশ হতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই।

তামিম ছাড়াও আমেরিকার এই লিগ ক্রিকেটে দেখা যাবে সাকিব আল হাসানকেও। টাইগার অলরাউন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশি দুই ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, জেসন রয়, শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর