শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

মেয়েদের হোস্টেলের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ৩০০ ছবি-ভিডিও ফাঁস

অনলাইন ডেস্ক: / ৩২১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

মেয়েদের হোস্টেলের ওয়াশরুমে গোপনে সেট করা হয় ক্যামেরা। এরপর সেই ক্যামেরা দিয়ে রেকর্ড করা হতো শিক্ষার্থীদের ভিডিও। পরবর্তী সময়ে এসব ভিডিও বিক্রি করা হতো। ভারতের অন্ধ্র প্রদেশের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটেছে এই ঘটনা। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

রাজ্যের কৃষ্ণান জেলার গুদলাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের এমন ঘটনার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় একদল শিক্ষার্থী তাদের ওয়াশরুমে গোপন ক্যামেরার খোঁজ পায়। এরপরেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির শুরু হয়। শিক্ষার্থীরা স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে বিক্ষোভ শুরু করে এবং আজ সকাল অবধি চলে। আমরা বিচার চাই বলে স্লোগান দিতে থাকে তারা।

পুলিশ ইতোমধ্যে ছেলেদের হোস্টেল থেকে বিজয় কুমার নামে এক সিনিয়র শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। বিটেকের ফাইনাল বর্ষের শিক্ষার্থী বিজয় এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

রিপোর্টে বলা হয়েছে, মেয়েদের হোস্টেলের ওয়াশরুম থেকে তিন শতাধিক ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। কিছু শিক্ষার্থী বিজয়ের কাছ থেকে এসব ভিডিও কিনে নিয়েছে।

এ ঘটনায় নারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এখন ওই হোস্টেলের ওয়াশরুম ব্যবহার করতে ভয় পাচ্ছে।

পুলিশ জানিয়েছে, তারা পুরো ঘটনা খতিয়ে দেখছে, সেইসঙ্গে এতে আরও কেউ জড়িত আছে কিনা- তাও তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর