সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

কাজিপুরে যথাযথ মর্যাদায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বরভাবে পালন করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি। রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় কাজিপুর উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজিপুর উপজেলা শাখার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহুল আমিন স্বপন ঠাকুর, সাবেক ছাত্র নেতা আল আমিন,শহিদুল ইসলাম হিমু সহ উপজেলা

,পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, ‘একই সাথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া করা হয় ।’

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। ‘বন্যার কারণে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হয়।’উল্লেখ, ১৯৭৮ সালের এক সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।দল গঠনের পর থেকে, বিএনপি যথাক্রমে ১৯৭৯ এবং ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর