রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে খানসামায় এক যুবকের কারাদণ্ড

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

স্কুলগামী এক ছাত্রীকে শ্লীলতাহানি ও উত্যক্ত করার অপরাধে দিনাজপুরের খানসামায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শাকিল ইসলাম (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে দুহশুহ থেকে চেহেলগাজী যাওয়ার রাস্তায় স্কুল যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করেন অভিযুক্ত যুবক শাকিল ইসলাম। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে আটকে করে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ঐ বখাটে যুবককে গ্রেফতার করে। বখাটে কর্তৃক দোষ স্বীকারোক্তির পর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, স্কুলগামী একজন শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযোগ গঠনপূর্বক অভিযুক্ত যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে সামাজিক অপরাধ প্রতিরোধ সকলের সচেতনতা ও সহযোগিতা চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর