সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

নলডাঙ্গায় গভীর রাতে গরুর খামারে আগুন,পুড়লো ৪ গরু

নাটোর প্রতিনিধি: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪


নাটোরের নলডাঙ্গার খাজুরায় গভীর রাতে অগ্নিকান্ডে এরশাদ নামের এক খামারীর ৪টি গরু পুড়ে মারা গেছে।একটি গরু আংশিক পুড়ে গেছে।বুধবার উপজেলার খাজুরার উজানপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত খামারী।কি কারনে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়,বুধবার রাত সাড়ে ১২ টার উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের এরশাদ আলীর বাণিজিকভাবে গড়ে তোলা বিদেশী জাতের গরুর খামারে আগুন লাগে।মহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে খামারে থাকা ৫টি গরুর মধ্যে ৪ টি গরু পুড়ে অঙ্গার হয়ে মারা যায়,আর একটি গরুর আংশিক পুড়ে যায়।স্থানীয়রা দীর্ঘ সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।খামারীর মালিক এরশাদ আলী বলেন,অনেব কষ্ট করে ৫ টি বিদেশী জাতের গরু দিয়ে বাণিজিকভাবে খামার তৈরি করে লালন পালন করে গরুগুলো বড় করেছিলাম।কিন্ত গত রাতে আগুন লেগে ৫টির মধ্যে ৪টি গরু পুড়ে মারা যায়,একটি আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।সেই গরুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।একেকটি গরু বাজারে বিক্রি করলে ১ লাখ ৮০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা দাম পাওয়া যেত।এতে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান বলেন,আগুনে ৪টি গরু পুড়ে মারা গেছে।আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

আগুন লাগার কারন সুনিদিষ্ট ভাবে কেই বলতে পারেনি।তবে কেউ শুত্রতাবশত আগুন লাগিয়ে থাকলে প্রযুক্তির সাহায্যে তা খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত খামারী একটি অভিযোগ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর