মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

ত্রাণ দিতে গিয়ে নিহত চবি শিক্ষার্থী ফাহিমের

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চবি শিক্ষার্থী ও দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা ফাহিম আহমেদ পলাশের দাফনকার্য সম্পন্ন হয়েছে। মানবিক কাজে সম্পৃক্ত এই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্বজনরা।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে অশ্রুসিক্ত ভালোবাসায় উপজেলার ভাবকি ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।

জানাজা নামাজে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে ফাহিম আহমেদ পলাশের পরিবারকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে মুন্সি পাড়ার আক্কাস মিস্ত্রির ছেলে। ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্রবন্ধন কমিটির সভাপতি ছিলেন।

ফাহিমের বন্ধুবান্ধবদের সাথে কথা বলে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা ফাহিম গত ২৭ আগস্ট সোমবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে সহপাঠীদের সাথে রওনা দেয়। যাত্রাপথে মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা ফাহিমসহ দুজন শিক্ষার্থী মাথায় ও পায়ে গুরুতর আঘাত পায় ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পরে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর