শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

নিজস্ব প্রতিবেদক / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সার চালকসহ ৬জন নিহত হয়েছে। রবিবার বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-সিরাজগঞ্জের তাড়াশ থানার ভাটরা গ্রামের মৃত নুর বক্সের দুই ছেলে রেজাউল করিম (৬০) ও আব্দুল মজিদ (৫০), একই গ্রামের মৃত আলহাজ্ব মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম (৫৬), রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫০), ও তার বড় ভাই তারেক রহমান (৫৫) ও রায়গঞ্জের উপজেলার ব্রাহ্মনবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি হাইস মাইক্রোবাস ঘটনাস্থলে পৌছালে সিরাজগঞ্জ থেকে নলকাগামী অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা নুরুজ্জামান, তারেক ও রাশেদুল নামে তিনজন মারা যান। এছাড়াও গুরুত্বর আহত তিন যাত্রীকে উদ্ধার করে শহীদ এম.মনসুর আলী হাসপাতালে পাঠানো হয়। শহীদ এম. মনসুর আলী হাসপাতালের চিকিৎসক আবরার ফাইরাজ লাবিব জানান, তিনজনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে আনা হলে রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং একজনকে নর্থবেঙ্গল হাসপাতালে পাঠানো হয়।

নর্থবেঙ্গল হাসপাতালের চিকিৎসক ডা. নিয়ামুল হক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর নামে একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর