মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সিরাজগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যার পর শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি মোছা. সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা দলের সাধারন সম্পাদক এলেমা বেগম, জেলা বিএনপির সহ-সভাপতি অমরকৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বলেন, নারীরা পুরুষের চালিকা শক্তি। গণঅভুত্থ্যানে নারীদের ভুমিকা ছিল অন্যতম। অনেক নারী নিজের ছেলেকে আন্দোলন করতে রাস্তায় পাঠিয়েছেন। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। অনেকে ছেলেকে বলেছেন, আন্দোলনে মাঠে যাও, তোমাকে দেশের জন্য উৎসর্গ করলাম। তাই সকল নারীদের মনোবল শক্ত রাখতে হবে। সকল নারীকে জাতীয়তাবাদী শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। শুধু ঘরে বসে থাকলে চলবে না। অন্যায়-অত্যাচার দেখলেই প্রতিবাদ করতে হবে।
আলোচনা সভায় মহিলাদলের নেতাকর্মী ও বিএপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর