বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

রাজশাহীর ঘটনা মনটা দুমড়ে-মুচড়ে দিলো : ফারুকী

অনলাইন ডেস্ক: / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গণপিটুনির শিকার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের মৃত্যুর ঘটনায় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। যেখানে সবাইকে ঐক্য ধরে রেখে মববাজি থামাতে হবে উল্লেখ করেছেন তিনি।

পোস্ট করে ফারুকী লিখেছেন, ‘রাজশাহীর ঘটনাটা মনটা দুমড়ে মুচড়ে দিলো। ছোট বাচ্চাটার দিকে কি আমরা তাকাতে পারবো? যদি তার বাবা অপরাধ করেও থাকে কে মবকে লাইসেন্স দিলো বিচার করার? মবরাজ থামান। শৃঙ্খলা আনেন। না হলে কোনো সংস্কার কাজে আসবে না।’

পুলিশ বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে উল্লেখ করে এ পরিচালক বলেন, ‘আমি জানি পুলিশ বাহিনীকে দুর্বল করে দেয়া হইছে। কিন্তু এর সমাধানের পথে তো হাঁটতে হবে। সবাই ঐক্য ধরে রেখে মববাজি থামাতে হবে। পুলিশকে আরো কনফিডেন্স দিয়ে এঙ্গেজ করতে হবে।’

ফারুকী বলেন, ‘বিপ্লবের কৃতিত্ব কার, কে ক্রিম খাবে, কাকে ঠেকায়া কাকে উঠাতে হবে এটা পরেও করা যাবে। এখন এইটা নিয়া বিজি থাকলে বিশৃংখলাই কেবল বাড়বে। ফ্যাসিস্ট শক্তি এটাই চায়। এখন ভাবেন তার চাওয়া পূরণ করবেন নাকি ইফেকটিভ সরকার কায়েম করবেন।’

পোস্টের শেষে তার ভাষ্য, ‘আপনারা যারা এসব করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, এইসবের মধ্য দিয়ে আপনারা যে ভয়ানক অপরাধই করছেন তা না, একই সাথে দেখেন আপনারা সবাইকে কোন আলাপে ব্যস্ত করে দিতেছেন? অথচ আমাদের আলাপ হওয়ার কথা ছিল ফ্যাসিস্ট শক্তির অপকর্মের শ্বেতপত্র, রিফর্ম, এবং জনগণের অংশগ্রহণে একটা কার্যকর গণতন্ত্র।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর