রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

তাড়াশে কৃষকের গোয়াল থেকে ৭টি গরু চুরি

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে আয়নাল হক নামের এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌর এলাকার ভাদাশ গ্রামে এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কৃষক আয়নাল হক জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় আড়াইটার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল থেকে চোরের দল গরু নিয়ে রাস্তায় রাখা ট্রাকে তুলছে। এ সময় আয়নাল চিৎকার করতে থাকলে চোরের দল তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। তার চিৎকারে আশে পাশের লোকজন আসার আগেই ৫টি  বড় গরু সহ ২ টি ছোট বাছুর গরু নিয়ে পালিয়ে যায় । গরু গুলোর একেকটার আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের গ্রাম পুলিশ দিয়ে এলাকা পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি পুলিশের পাহারাও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর