সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

বীরগঞ্জে বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহপাপাড়া এলাকা থেকে মায়েজ (২৫) নামে এক বাক প্রতিবন্ধী এক যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া শাহাপাড়া এলাকার ঢেপা নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লাশটি উদ্ধার করে।

আবু সাঈদ (মায়েজ) মোহনপুর ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের বাসিন্দা আবুল ইসলাম এর ছেলে।

মোহনপুর ইউপি সদস্য ফেরদৌস জানান, আবু সাঈদ মায়েজ বাক্য প্রতিবন্ধী ভাতা ভোগী ছিলেন। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে মায়েজ গতকাল রাতে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে নখাপাড়া এলাকা ঢেপা নদীতে অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স লাশ উদ্ধার করেছেন। তথ্য প্রমাণের ভিত্তিতে জানা যায় আবু সাঈদ মায়েজ বাক প্রতিবন্ধী রোগী। মৃতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর