সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

চেন্নাই টেস্টে বাংলাদেশ পিছিয়ে কেন? জানালেন তাসকিন

অনলাইন ডেস্ক: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্টে কোকাবুরা বল দিয়ে খেলেছিল বাংলাদেশ দল। সফলতার সঙ্গে দু’টি টেস্টেই জিতেছিল টাইগাররা। অথচ ভারতের বিপক্ষে চলমান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই অলআউট হয়ে গেছে। যার কারণ হিসেবে এই সিরিজের ‘এসজি’ বলের কথা উল্লেখ করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এমন বলে বাংলাদেশ খুবই কম টেস্ট খেলেছে।

সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘আসলে পাকিস্তান সিরিজে সব মিলিয়ে ভালো খেলেছিলাম আমরা। ব্যাটিং, বোলিং—সব মিলিয়ে। এ কারণেই আমরা সেখানে জিততে পেরেছিলাম। টেস্ট ক্রিকেটে এটা গুরুত্বপূর্ণ যে সব সেশনে ব্যাটিং-বোলিং সব গুরুত্বপূর্ণ।’
তাসকিন এরপর যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখানে চ্যালেঞ্জিং কন্ডিশন আর এসজি বল—এসজি বলে ওরা একটু বাড়তি সুবিধা পাচ্ছে। কারণ, ছোটবেলা থেকেই ওরা এই বলে খেলে, ঘরোয়াতেও তারা এই বলে খেলে এবং আমাদের চেয়ে একটু ভালো জানে, কীভাবে এই বল ব্যবহার করতে হয়।’

এসজি বল নিয়ে লড়াই করার বিষয়টি ছাড়াও তাসকিন ব্যাটিং-ব্যর্থতার কথাও তুলে ধরেছেন, ‘আমরা শুরুতে হয়তো একটু লড়াই করেছি। তবে আমরা আরও একটু ভালো ব্যাটিং করতে পারতাম, সবাই সেটাতে একমত হয়েছে। ওদের বোলিং লাইনআপটা শক্তিশালী। তবে নতুন বলে আমরা যদি আরেকটু ভালো খেলতাম, তাহলে এতগুলো উইকেট যেত না।’

উল্লেখ্য, দ্বিতীয় দিন শেষেই চেন্নাইয়ে বাংলাদেশ দল হারের মুখে দাঁড়িয়ে। ভারত তাদের প্রথম ইনিংসে ৩৭৬ রান তুলেছে। এরপর বাংলাদেশকে অলআউট করে দিয়েছে ১৪৯ রানে। ২২৭ রানে এগিয়ে থাকা ভারত বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ৩ উইকেটে ৮১ রান নিয়ে তারা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৩০৮ রানে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর