রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত, দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এ বিষয়ের সত্যতা জানতে সিএনএন যোগাযোগ করলেও হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। আইডিএফের এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলা হয়েছে, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাস করতে সক্ষম হবেন না। বিবৃতিতে বলা হয়েছে, হাসান নাসরাল্লাহ ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে চালানো এ হামলায় সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবারের ব্যাপক বোমা হামলার পর নাসরুল্লাহর ভাগ্য সম্পর্কে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন।

ইসরাইলের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলার কয়েক ঘণ্টা পার হওয়ার পরও হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের প্রধানের অবস্থান জানিয়ে কোন বিবৃতিও দেওয়া হয়নি।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, নিরাপদে আছেন হিজবুল্লাহপ্রধান। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান তার অবস্থান জানার চেষ্টা করছে।

নাসরুল্লাহ নিহত হয়েছে কিনা জানতে চাইলে ইসরাইলি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নাসরুল্লাহ মারা গেছেন এমন মন্তব্য করার সময় আসেনি।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল এবং তার ডেপুটি হোসেইন আহমেদ ইসমাইলকে হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর