শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় যে প্রতিক্রিয়া দেখালেন পুতিন

অনলাইন ডেস্ক: / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকায় টার্গেটেড ওই হামলা চালানো হয়।

মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর সদরদপ্তর লক্ষ্য করে অন্তত ৮৫ টন বোমা ফেলা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বিশ্বনেতারা যখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাজির হয়েছিলেন, তখন এই হামলা চালানো হয়। এতে হাসান নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহ আরও শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। ওই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জ্ঞাপন করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটি বলছে, ইসরায়েলের এমন আক্রমণে শুধু লেবাননই নয় পুরো মধ্যপ্রাচ্যে নাটকীয় পরিণতি নিয়ে আসতে পারে।

এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে জড়িয়ে পড়ার উসকানি দিতেই ইসরায়েল এই আততায়ী হামলা চালিয়েছে। তার ভাষায়, পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতে এই হামলা চালানো হয়েছে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর