শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শুটিং শুরুর পরও ‘টাইটানিক’ করতে চাননি কেট

অনলাইন ডেস্ক: / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’। ১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত এই সিনেমায় নায়কের চরিত্রে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট।

সিনেমাতে এই জুটির প্রেমের গল্প আজও দর্শক মনে গেঁথে রয়েছে। কিন্তু এত সফল একটি সিনেমার শুটিং চলাকালীন সময়ে সরে যেতে চেয়েছিলেন নায়িকা কেট।
লসঅ্যাঞ্জেলস টাইমসকে দেওয়া পুরোনো এক সাক্ষাতকারে কেট জানান, ‘টাইটানিক’র শুটিং চলাকালীন প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত ছিলেন তিনি। সেই অবস্থায় শুটিংয়ে তাকে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতে হয়েছিল। যার ফলে তিনি ইনফ্লুয়েঞ্জায ও নিউমোনিয়ার মত রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। যা তাকে জীবন-মৃত্যুর সন্নিকটে নিয়ে গিয়েছিল!

সাক্ষাৎকারে তিনি আরও জানান, শুটিং সেটে কেটকে একটি ওয়েটস্যুটও পরতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটি পরতে অস্বীকৃতি জানান এবং সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নির্মাতা জেমস ক্যামেরন তাকে কনভেন্স করেন, যেন সিনেমাটি ছেড়ে না যান!

‘টাইটানিক’ সিনেমাটি পৃথিবীর সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি। এই সিনেমাটি প্রযোজনা করেছিল টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এবং পরিচালনা করেছিল জেমস ক্যামেরন। এটি প্রথম সিনেমা যা বক্স অফিসে ১ বিলিয়নের মাইলফলক অতিক্রম করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর