মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাদাবীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪


সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রনির বিরুদ্ধে চাঁদাদাবী ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ শাখার কুসুম্বী অভিযোগ কেন্দ্রের লাইনম্যান মো. মোশাররফ হোসেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার (সিজিএম) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকালে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস ও বারুহাস ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রনি মিলে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান টুটুলের নাম বলে মোশাররফ হোসেনের নিকট দুই লক্ষ টাকা চাঁদাদাবী করেন। পরবর্তীতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মোশাররফ হোসেনকে পল্লী বিদ্যুৎ থেকে চাকুরীচ্যুত করাসহ প্রাণ নাশের হুমকি দেয়। পরে গত কয়েকদিন আগে রনি ও আনিস বিনোদপুর গ্রামে এসে আবারো চাঁদাদাবী করে। চাঁদা না দিলে মোশাররফকে এলোপাথারী মারপিট করেন। এসময় ঐ এলাকার লোকজন এসে তাকে রক্ষা করে।

অভিযোগকারী মোশাররফ হোসেন বলেন, ঘটনার কয়েকদিন পর আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার জীবনের নিরাপত্তা চেয়ে একটি ভিডিও দেয়। আমার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ভিডিও বার্তাটি মুছে ফেলতে বলে এবং তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান টুটুল নাম কেন ভিডিও বার্তাতে বলেছো, এখন তো আপনার চাকুরী থাকবে না।

তিনি আরো বলেন, এখন আবার বিভিন্ন মাধ্যমে আমাকে ভয়ভিতি দেখাচ্ছে এবং আমার অফিসের উর্ধ্বতন কর্মকর্তা আমাকে নতুন একটি ভিডিও বার্তা দিতে বলেন। যা পূববর্তী ভিডিও বার্তাটি মিথ্যা।

এ ব্যাপারে জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস বলেন, লাইনম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে সরকারী সম্পত্তি বিক্রি করার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া চলছে। এই বিষয়টি আড়াল করার জন্য তিনি নানা তালবাহানা করছে বলে তিনি জানান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান টুটুল বলেন, বিষয়টি সম্পূন্ন মিথ্যা বানোয়াট। আমার মানসন্মান ক্ষুন্ন করার জন্য এই ধরণের মিথ্যা অভিযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর