শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

ইরাকি ড্রোন হামলায় ২৬ ইসরায়েলি সেনা হতাহত

অনলাইন ডেস্ক / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ২৬ সেনা হতাহত হয়েছে। এর মধ্যে দুজ’ন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, একজন মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া বাকি সেনারা সামান্য আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শুক্রবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদেন উল্লেখ করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালায় ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশে গত এক বছরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এবারই প্রথমবারের মতো ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এমন বড় ধরনের সেনা হতাহতের ঘটনা ঘটিয়েছে। নিহত ইসরায়েলি সেনার সংখ্যাটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ১৯৭৩ সালের পর এই প্রথম কোনও ইরাকি হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

ওই হামলায় অধিকৃত গোলান মালভূমির একটি ঘাঁটিতে থাকা অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনীর গোলানি ব্রিগেডের দুই সদস্য নিহত হন। ইসরায়েলি কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, ওই দুই সেনা ‘যুদ্ধে’ নিহত হয়েছে। পরে জানানো হয়, তারা হামলার ফলে প্রাণ হারিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর