মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

কাজিপুরে শারদীয় দুর্গা পুজা সফলভাবে উদযাপন করার লক্ষ্যে যৌথ বাহিনীর মহড়া

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুর্গা পূঁজাকে সামনে রেখে নিপূণ হাতে কাঁদামাটি, খড়, বাঁশ, সুতলি ও রং দিয়ে তৈরি হওয়া প্রতিমাগুলো বর্ণিল সাজে সেজেছে কাজিপুরে ২০ টি পুজা মণ্ডপ। উপজেলায় ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে ২০ টি পুজা মণ্ডপ রয়েছে। পুজা মণ্ডপের সার্বিক অবস্থা জানতে ৭ তারিখে সন্ধায় কাজিপুর উপজেলা ইউএনও ভারপ্রাপ্ত সাবরিন আক্তার সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ নুরে আলম বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন।


এ সময় কর্মকর্তা বৃন্দ উপজেলার পৌর কেন্দ্রীয় সার্বজনীন মন্দির, সোনামুখি বাজার শ্রী দুর্গা মন্দির,গান্ধাইল শ্রী দুর্গা মন্দির সহ বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সাবরিন আক্তার বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন পূজা ভালোভাবে পালনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, সুষ্ঠুভাবে পূজা পালনের জন্য শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা, নজরদারি ও মনিটরিং অব্যাহত থাকবে। প্রত্যোকটি পুজা মণ্ডপে পুলিশ সহ আনসার বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ নজরদারির জন্য মোবাইল টিম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর