শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মাহবুবুর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোঃ মাহবুবুর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সসমবায়ী ও জাতীয় পতাকা উত্তোলন , র‌্যালী, চেক বিতরণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায়ী সোলাইমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। এ সময় অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) নিরাপদ দাস, কালব্- এর সদস্য আনোয়ার হোসেন, দেশীগ্রাম আশার আলো সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলাম,ক্ষুদ্র মাধাইনগর সূর্যের আলো সমবায় সমিতির সভাপতি প্রতিমা রানী. তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। বৈষমীহীন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলতে হবে। অনুষ্ঠান শেষে সমবায়ীদের মধ্যে চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর