মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

পীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁও পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। পীর গঞ্জ ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পূর্ণিমা কমিউনিটি সেন্টারে র‍্যালী ও   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ উপজেলা শাখার আব্দুর রশীদ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আল বান্না সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সদস্য সচিব রুবেল হক, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।

 

তিনি আরো জানান, এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর