রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী সমন্নয়কদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত -৫

স্টাফ রিপোর্টার:: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দুই গ্রুপে সংঘর্ষ অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্রদের নব গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়।

কমিটিতে স্থান না পেয়ে অপর পক্ষের উপর হামলা
জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ জন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হন।

ঐ মুহুর্তে কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখ জনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহবায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনোও অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের শান্তপ্রিয় সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নিবও৷ যাতে করে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর