বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শেরপুরের ঝিনাইগাতীতে বেশী দামে ধানবীজ ব্রিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদন্ড

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে
ভুক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯নভেম্বর) সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিক।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর বাজারের মের্সাস কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা বেসরকারি কোম্পানি বায়ারের ডিলার হিসেবে এজেড এসটি- ৬৪৫৩ জাতের বীজ গুদামজাত করে। যাহা কোম্পানি কর্তৃক বিক্রয় মূল্য ৬শত ৪০টাকা। কিন্তু ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে দেড় থেকে দু’শত টাকা বেশী নেয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এছাড়া তার কাছে আর কোন বীজ নেই বলে ভ্রাম্যমাণ আদালতকে জানায়। পরে
ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীর গুদামঘর তল্লাশী করে প্রায় সাড়ে তিন হাজার কেজি ধানবীজ মজুদ পায়।

ফলে তথ্য গোপন রাখা এবং অতিরিক্ত দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভুক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে উপজেলার সাধারণ কৃষকরা
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিককে ধন্যবাদ জানান।

এসময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিক।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ০১৯৮৩-৮৮৫২৪৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর