মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে শীতের রসে মিষ্টিমুখ, ব্যস্ত গাছিরা

রিপোর্টারের নাম / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

শেখ মোঃ করিম বকসো,তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশে শীতের রসে মিষ্টিমুখ এ এক অসাধারণ অনুভতি,রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।শীতের আমেজ আসতেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের ধুম। কার্তিক মাস পেরিয়ে অগ্রহায়ণ মাসে শীতের প্রথম অনুভূতিতে গাছিরা খেজুর গাছ থেকে রস আহরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন ধানের সঙ্গে শীতের পিঠা-পুলির উৎসব জমে উঠেছে ঘরে ঘরে। খেজুর রসের গুড়কে কেন্দ্র করে চলছে হুল্লোড়।উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় খেজুরের রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছের মালিকদের সঙ্গে চুক্তি করে গাছ প্রস্তুতের কাজে ব্যস্ত। আগে গ্রামে গ্রামে খেজুর গাছের ছড়াছড়ি থাকলেও এখন কালের বিবর্তনে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।জানা যায়, খেজুরের রস আহরণের মধ্য দিয়েই গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। সে হিসেবে তাড়াশে খেজুর গাছ থেকে রস আহরণের পূর্ব প্রস্তুতি শীত আসার জানান দিচ্ছে। প্রস্তুতি হিসাবে খেজুর গাছের আগায় বিশেষ পদ্ধতিতে চলছে কাটাকুটির কাজ।

পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউরাইল গ্রামের গাছি মোঃ করিম প্রামানিক বলেন, একসময় তার এলাকায় প্রচুর খেজুর গাছ ছিল, কিন্তু এখন সেই সংখ্যা অর্ধেকের বেশি নেমে এসেছে। কার্তিকের শেষে গাছ পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করা হয়। অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত চলে রস আহরণ। এই রস থেকে পাতলা লালি, পাটালি এবং দানাদার গুড় তৈরি করে বাজারজাত করা হয়।গ্রামের মানুষের শীতের সকাল শুরু হয় খেজুর রস ও মুড়ি দিয়ে। পিঠা বানানোর অন্যতম উপকরণ এই গুড়, যা জামাই আপ্যায়নসহ নানা রকম আয়োজনকে ঘিরে আনন্দ বাড়িয়ে দেয়। তবে চাহিদার তুলনায় গাছের সংখ্যা কম হওয়ায় গুড়ের উৎপাদন আশানুরূপ নয়।খেজুর গাছ সংরক্ষণ ও এর চাষাবাদ বাড়ানোর উদ্যোগ নিলে এ ঐতিহ্যবাহী মিষ্টি খাদ্য আরও অনেক দিন টিকে থাকবে,খেজুরের রস শুধু পানীয় বা মিষ্টি তৈরির উপকরণ নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। তাই খেজুর গাছ রোপণ ও গুড় রক্ষার এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর