বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাড়াশে নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবীতে আমরণ অনশন

রিপোর্টারের নাম / ২৭১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

 মজিবর রহমান স্টাফ রিপোর্টার

 সারা বাংলাদেশের ৫১৬টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবি বাস্তবায়নে কাফনের কাপড় পড়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নকল নবিসরা। এর আগে ৩৬ দিন কলম বিরতি কর্মসূচি পালন করেছেন তারা।
রোববার সকাল থেকে কেন্দ্রীয় র্কমসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশ সাব-রেজিষ্টী কার্যালয় চত্বরে এ আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন।

এ সময় তাড়াশ সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবিশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবিশদের দাবি-দাওয়া আজো পূরণ করেনি কোন সরকার।

তারা আরো বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল থেকে আমরা আন্দোলন করছি সেই ধারাবাহিকতায় এবার ৩৬ দিন কলম বিরতির পর ১ দফা দাবী নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আমাদের ন্যায্য দাবী না মানা পর্যন্ত আমরা কাফনের কাপড় পড়ে এ আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। এতে আমাদের মরণ হলেও হবে।
এ সময় তারা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে সাব-রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার নকল নবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান। আমরণ অনশন কর্মসূচিতে তাড়াশ সাব-রেজিষ্টী কার্যালয়ের সকল নকল নবিশরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর