বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাড়াশে পরকীয়া প্রেমিকাকে নিয়ে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে উধাও প্রেমিক

শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ / ৫১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশে দুই সন্তানকে ফেলে রেখে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছেন মোঃ জাহিদ হাসান। জাহিদ হাসান বারুহাস ইউনিয়নের দীঘুরিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মোছাঃ সিমা খাতুনের সঙ্গে (৩৫)। সিমা খাতুন বারুহাস ইউনিয়নের মহিলা মেম্বর বিভিন্ন কাজে তাকে ব্যাস্ত সময় পার করতে হয় আর সেই সুযোগটা কাজে লাগায় স্বামী জাহিদ হাসান জরিয়ে পড়ে পরকীয়ায়। গত ২৫/১১/২৪ সোমবার পরকীয়া প্রেমিকা নিয়ে পালিয়ে যান তিনি ।

সোমবার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের দীঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ঐ এলাকার ফজলুর রহমানের মেয়ে।

এলাকাবাসী জানান, আমরা শুনেছি জাহিদ হাসান একটা মেয়ে কে নিয়ে পালিয়ে গেছে।

ভুক্তভোগী সিমা খাতুন জানান আমার স্বামী পরকীয়া করে আমারই ছোট ভাইয়ের বউ নিয়ে সোমবার  (২৫ নভেম্বর ) ১২ টার দিকে জাহিদ হাসান  স্বর্ণের জিনিস ও নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে জাহিদ হাসান এর বাড়িতে খোঁজ নেই । খোঁজখবর নিয়ে জানতে পারি আমার ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পালিয়ে গেছে জাহিদ। এ ঘটনায় মঙ্গলবার ( ২৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জে   পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দিয়েছি কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

ভুক্তভোগী আরও জানান এ বিষয়ে জাহিদের  সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর তার বাড়িতে গিয়েও কোনো সমাধান দেখা মেলেনি। তার বাড়ির লোকজন জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। কিন্তু জাহিদ হাসান কে গতকাল ধরে বাড়িতে নেই। কোথায় আছে তাও জানেন না।

অভিযোগ সূত্রে জানাযায়, জমি বন্ধক রাখার ৫,০০,০০০/= ( পাঁচ লক্ষ টাকা) আলমারিতে রাখা ছিল। আর স্বর্ণের গহনা ছিল যার মুল্য ২,০০,০০০ ( দুই লক্ষ টাকা) চুরি করে নিয়ে গেছে জাহিদ হাসান ও সোনালী খাতুন (ভুক্তভোগীর ছোট ভাইয়ের বউ) সোনালী খাতুনের ৪ টি সন্তান আছে যার ভরণপোষণ করে আসছেন ভুক্তভোগী সিমা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর