মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা

সুনামগঞ্জে টিআরসি নিয়োগ পরিক্ষায় স্বপ্নপূরণ হচ্ছে ৭২ জনের

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রদান করা হয়েছে। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রদান এবং একই সঙ্গে, নতুনদের ভবিষ্যতের দায়িত্ব, কর্তব্য এবং পুলিশের আদর্শ বজায় রাখার বিষয়ে ব্রিফিং দেওয়া হয়।

 

এবারের নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা, মেধা এবং শারীরিক যোগ্যতার ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ৭২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান, যারা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, স্থানীয় মিডিয়া প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।

 

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সম্মান বৃদ্ধিতে নির্বাচিত প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

 

নির্বাচিত প্রার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। একটি স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ পরিবারের সন্তানদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ জানান তারা।

 

উপস্থিত সাংবাদিকবৃন্দ শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ নবীন প্রার্থীদের সৎ, নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক হয়ে কাজ করার আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই নবীন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ পুলিশের সুনাম আরও উজ্জ্বল হবে এবং দেশের সেবায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

সুনামগঞ্জ জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর প্রক্রিয়া ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়। মোট ২৫১০ জন প্রার্থী এই প্রতিযোগিতামূলক নিয়োগে আবেদন করেন। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৫৭৪ জন সফলভাবে উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপের জন্য মনোনীত হন। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ২০৩ জন কৃতকার্য হন। এই প্রার্থীরা পরবর্তীতে গত ১৯ ও ২০ নভেম্বর মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর