সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

ধুনটে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ

গোবিন্দ রায় ধুনট প্রতিনিধি / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

গোবিন্দ রায় ধুনট প্রতিনিধি

বগুড়ার ধুনটে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ফয়সাল বিন ফরহাদ উৎসব নামে এক মৎস্য খামারীর পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই মৎস্য খামারী বাদী হয়ে তিনজনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট পৌরসভার চরপাড়া এলাকার ফরহাদ হোসেনের ছেলে ফয়সাল বিন ফরহাদ উৎসব ধুনট বাইপাস সড়কের পাশে ২১৫ শতক আয়তনের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।

 

গত রবিবার জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার পুকুর থেকে জোরপূর্ব জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এতে তার লাক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।এবিষয়ে মৎস্য খামারী ফয়সাল বিন ফরহাদ উৎসব বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘ বছর ধরে মাছ চাষ করে আসছি। কিন্তু জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে চরপাড়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানমজনুর ছেলে সৌরভ রহমান লোকজন নিয়ে এসে আমার পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে গেছে।

 

এসময় বাধা দিতে গেলে তারা আমার ওপর আক্রমন করে। এতে আমার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই নিরুপায় হয়ে এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মৎস্য খামারীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর