মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সুনামগঞ্জে সুরমা ব্রিক ফিল্ডকে ৩.০০.০০০/- (তিনলক্ষটাকা)জরিমানা

স্টাফ রিপোর্টার:: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বে-আইনিভাবে ব্রিক ফিল্ডের ইট পোড়ানোর কারণে সুরমা ব্রিক ফিল্ডকে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর জানায় বে-আইনিভাবে ইটভাটা পোড়ানোর কারণে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে সুরমা ব্রিক ফিল্ড ইটভাটাটির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।

 

এ সময় সুরমা ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩(সংশোধিত ২০১৯) মাধ্যমে ৩,০০,০০০/- (তিনলক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান বে-আইনিভাবে ব্রিক ফিল্ড পরিচালনাকারীদের বিরোদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর