রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধ জাল বেচার ২ ব্যাবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময়

চৌহালীর এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

সাত্তার আব্বাসী (চৌহালী প্রতিনিধি): / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫

সাত্তার আব্বাসী (চৌহালী প্রতিনিধি):

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে ব্লক তৈরিতে নিম্নমানের পাথর, বালু ও স্লপিং এ নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মতে, ঠিকাদার ও বাপাউবো সিরাজগঞ্জ শাখার কর্তৃপক্ষের যোগসাজশে অননুমোদিত সাইজের পাথর দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে, যা ওয়ার্ক অর্ডারের শর্তাবলী লঙ্ঘন করছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, ব্লক তৈরির সময় সিডিউল অনুযায়ী ১:৩.৬ অনুপাতে ঢালাই করার কথা থাকলেও, বালু ও পাথরের পরিমাণ বেশি এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়া হচ্ছে।

তবে, বাপাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মোখলেছুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান পাথর, বালু, সিমেন্ট ইত্যাদি নির্মাণসামগ্রী পরীক্ষা করেছি এবং প্রকল্প সাইট ও তৈরিকৃত ব্লক সরেজমিন পরিদর্শন করছি। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মুঠোফোনে জানান। কিন্তু বাস্তবে নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা এখন পর্যন্ত কোন পদক্ষেপই গ্রহণ করেন নাই। যখনই যোগাযোগ করা হয় তখনই বলে দেখছি বরং নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা আরো বলেন ব্লক তৈরির পাথর এবং গুণগতমান সবই ঠিক আছে।

এই অনিয়মের ফলে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে, যা স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাত্তার আব্বাসী
০৫.০৩.২০২৫ইং।
০১৭১১৪৭৫৭৫২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর