মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি

দিনাজপুরের বিরামপুরে আগুনে পুড়লো নগদ ১০ লক্ষ্য টাকা সহ বাসার আসবাবপত্র

তাড়াশ টাইমস / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এন,এম,সজিব স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) সংলগ্ন সনাতন ধর্মালম্বী রতন সাহার বাড়ীর রান্না ঘর থেকে  গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে  মেয়ে অনামিকা সাহার  বিয়ের  জমানো  টাকা ও  ১২ ভরি স্বর্ণালঙ্গার এবং পরিবারের আসবাবপত্রসহ মেয়েবিয়ের জন্য বাবার কষ্টের উপার্জনের টাকা আগুনে পুড়ে গেল।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরশহরের ৪নং ওয়ার্ডের রতন সাহা তার মেয়ের অনামিকার বিয়ের জন্য কষ্টে উপার্জনের টাকা আগুনের পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় রানা ও মিশুল জানান, একটি বাড়ীর  গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্র ঘটে।  ঘর ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে নিঃস্ব হয়েছে ব্যবসায়ী সনাতন ধর্মাবলম্বী এক (হিন্দু) পরিবার। অগ্নিকান্ডে ৩টি ঘর, ১টি ঠাকুর ঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে অন্তত প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই পরিবারের।

আজ  (৫ এপ্রিল) শনিবার বেলা ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রতন শাহা (৬০) পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) এলাকার মৃত রবি শাহার ছেলে।
এঘটনায় বিরামপুর ফাইয়ার সার্ভিসসের সজল হোসেন নামে এক ফায়ার ফাইটার অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ আব্দুল আজিজ।

বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সমাপ্তি সাহা জানান, ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে  মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে জমানো  ১০ লাখ টাকা উত্তোলন করে ছিলেন রতন সাহা মেয়ের বিয়ের অলংকার তৈরী  ও আসবাবপত্র কেনা কাটা করার  জন্য টাকা উত্তোলন করেন । কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শনিবার বেলা ১২ টার দিকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হওয়া পরিবারের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী এস আর বাস কাউন্টারে আগুন লেগে যায়। এতে ওই বাস কাউন্টারের আসাবপত্র পুড়ে যায়। আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর